Psalms 76

Inizia questo capitolo con l'AI

Chiedi all’IA di questo capitolo

Rimani nel testo e chiedi del movimento, tensione, sfondo e cosa rivela questo capitolo nel libro più ampio.

1 প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। আসফের সঙ্গীত। গীত। ঈশ্বর নিজেকে তৈরী করেছিলেন যিহূদার মধ্যে, ইস্রায়েলের মধ্যে তার নাম মহৎ। 2 আর শালেমে তার ডেরা এবং সিয়োন তার গুহা। 3 সেখানে তিনি ধনুকের তীর, ঢাল, খড়্গ এবং যুদ্ধের অন্য অস্ত্র ভেঙে দিয়েছেন। 4 তুমি উজ্জ্বল চকচকে এবং তোমার মহিমা প্রকাশ কর যেমন তুমি পর্বত থেকে নেমেছো যেখানে তুমি তোমার শিকারকে হত্যা করেছো। 5 সাহসিকের হৃদয় লুন্ঠিত হয়েছে এবং ঘুমিয়ে পড়েছে। সব যোদ্ধারা অসহায় ছিল। 6 তোমার যুদ্ধের ডাক, হে যাকোবের ঈশ্বর, চালক এবং ঘোড়া দুজনেই ঘুমিয়ে পড়েছিল। 7 তুমি, তুমিই ভয়াবহ; কে তোমার সামনে দাঁড়াতে পারে যখন তুমি রাগ কর? 8 তোমার বিচার স্বর্গ থেকে আসে; পৃথিবী ভয় পেল এবং নীরব হল। 9 তুমি ঈশ্বর বিচার করবার জন্য এবং পৃথিবীর নিপীড়িতদের পরিত্রান করবার জন্য ওঠ। 10 অবশ্য, মানুষের রাগ তোমার প্রশংসা করবে; তুমি তোমার ক্রোধ সম্পূর্ণ প্রকাশ করবে। 11 তোমাদের ঈশ্বর সদাপ্রভুুর কাছে মানত কর ও তা পূর্ণ কর; তার চারিদিকের সবাই সেই ভয়াবহের কাছে উপহার আনুক। 12 তিনি প্রধানদের সাহস খর্ব করেন; পৃথিবীর রাজাদের পক্ষে তিনি ভয়াবহ।

Trasforma la lettura in vero studio

Registrati per salvare versetti, prendere note e studiare con strumenti AI.

Scegli il tuo prossimo passo dopo questo capitolo Continua a leggere, scegli un piano o continua a studiare con l'AI.
Segui i temi che questo capitolo apre Argomenti correlati per le domande più ampie che questo capitolo potrebbe aver aperto.