Psalms 87

Start this chapter with AI

Ask AI

Stay in the text and ask about the movement, tension, background, and what this chapter reveals inside the larger book.

1 কোরহ-সন্তানদের গান। একটি গান। প্রভুর শহর পবিত্র পর্বত শ্রেনীতে অবস্থিত। 2 সদাপ্রভুু সিয়োনের সব দ্বার গুলো ভালোবাসেন, যাকোবের সমস্ত তাঁবুর চেয়েও ভালোবাসেন। 3 হে ঈশ্বরের শহর, তোমার বিষয়ে নানান গৌরবের কথা বলা হয়। 4 যারা আমাকে জানে, তাদের মধ্যে আমি রাহবের ও ব্যাবিলনের উল্লেখ করব; দেখ, পলেস্তীয়া, সোর ও কুশ; এই লোক সেখানে জন্মেছে, 5 আর সিয়োনের বিষয়ে বলা হবে, এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি ওর মধ্যে জন্মেছে এবং সর্বশক্তিমান মহান ঈশ্বর তা অটল করবেন। 6 সদাপ্রভুু যখন জাতিদের নাম লেখেন, তখন গণনা করলেন, “এই ব্যক্তি সেখানে জন্মাল,” 7 গায়কেরা ও যারা নাচ করে তারা বলবে, “আমার সমস্ত জলের ঝর্না তোমার মধ্যেই রয়েছে।”

Turn reading into real study

Sign up to bookmark verses, take notes, and study with AI-powered tools.

Choose your next step after this chapter Keep reading, choose a plan, or keep studying with AI.
Follow the themes this chapter opens Related topic hubs for the larger questions this chapter may have opened.